খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল হবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নিরাপদ দেশ গড়তে কাজ করছেন যেখানে বিশ^াস, মর্যাদা এবং নিরাপত্তাই হবে মূলমন্ত্র। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আর্য্য ধর্মসভা মন্দির কমিটি ও গোপাল সেবাশ্রম সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি দেব নারায়ন দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে বক্তৃতা করেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত। সঞ্চালনা করেন রথযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব গৌতম সাহা।
পরে প্রশাসক নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, গল্লামারী শ্রী শ্রী রাধামাধব মন্দির ইসকন ও পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ এর উদ্বোধন করেন। খবরঃ বিজ্ঞপ্তির