খুলনা মহানগর যুবলীগ নেতা পলাশ ও সুজনের পিতা-মাতার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

ফাইল ছবি।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এর পিতা মো. মুশফিকুর রহমান এবং খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর মাতা রিজিয়া শহীদ এর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর সোনাডাঙ্গা নূরানী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, আলাউদ্দিন মৃধা, যুবলীগ নেতা জালাল মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মো. জয়নাল ফরাজী, সংগঠনের সদস্য আজাহার মৃধা, কাশেম ফরাজী, শাকিল হোসেন, জুম্মান ঢালী, রায়হান চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন উল্লিখিত মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির