বিসিডিএস খালিশপুর থানা শাখার গুরুত্বপূর্ন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খালিশপুর থানা শাখার গুরুত্বপূর্ন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টায় খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস অফিসার্স ক্লাবে এ গুরুত্বপূর্ন আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ নূরুজ্জামান-এর সভাপতিত্বে উক্ত গুরুত্বপূর্ন আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা-এর উপপরিচালক মোঃ আব্দুল বারী। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খালিশপুর থানা শাখার সাধারন সম্পাদক এস এম সাইফুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ সাদ্দাম হোসেন, বিসিডিএস খুলনা জেলা শাখার আহবায়ক খাঁন মাহাতাব আহমেদ, যুগ্ম-আহবায়ক খাঁন সাইফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএস খুলনা জেলা শাখার সকল সদস্যগন, খালিশপুর থানার সকল বৈধ ঔষধ ব্যবসায়ী, বিসিডিএস খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী, ফুলতলা ও দিঘলিয়া থানা শাখার সভাপতি ও সাধারন সম্পাদকগন।
অনুষ্ঠানে কেমিস্টগণ উপস্থিত থেকে বিশেষ আলোচনা ও মতামতে অংশগ্রহন করেন। খবরঃ বিজ্ঞপ্তির