হিউম্যান রাইটস এ্যাসোসিয়েশন খুলনা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

গতকাল শনিবার সকাল ১১.০০ টায় নবপল্লী কমিউনিটি সেন্টার মিলনায়তন সোনাডাঙ্গা, খুলনায় হিউম্যান রাইটস এ্যাসোসিয়েশন বাংলাদেশ, খুলনা মহানগরী শাখায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কবি, সংগঠক ও মানবাধিকারকর্মী স.ম হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বিশিষ্ট নাগরিক নেতা অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এস, এম আজিজুর রহমান স্বপন, বিশিষ্ট কবি, গবেষক ও পরিচালক (বৈদেশিক বিষয়ক) ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি শেখ মনিরুজ্জামান লাভলু। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম নঈমুল আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড, মেহেদি ইনসার, শেখ আবু আসলাম বাবু, মোঃ জিল্লুর রহমান ডাঃ মোঃ ফরহাদ হোসেন, মোঃ তৌহিদুর রহমান, মর্জিনা বেগম, মোঃ সালাম কাজী প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির