খুলনা সংবাদপত্র পরিষদের নবনির্বাচিত সভাপতি দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, সাধারণ সম্পাদক দৈনিক দেশসংযোগ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ ও কোষাধ্যক্ষ দৈনিক জন্মভূমির প্রকাশক আসিফ কবীরসহ নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। একই সাথে নতুন কমিটির হাত ধরে খুলনার সংবাদপত্র শিল্প আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির