আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপনের বিকল্প নেইঃ এ্যাড শফিকুল আলম মনা

পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণে বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম । বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের পরিবেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী বৃক্ষরোপণ ও সবুজায়ন মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই । আজ বিকেলে সিটি ‘ল’ কলেজ খুলনার চত্বরে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনকালে খুলনা উন্নয়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান এ্যাড এসএম শফিকুল আলম মনা এ কথা বলেন। অনুষ্ঠানে আমন্রিত অতিথি হিসেবে উপস্থিত এ্যাড আবদুল্লাহ বাচ্চু , এ্যাড আকরাম হোসেন, অধ্যক্ষ এম এ আওয়াল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,কেডিএর প্রকৌশলী মোঃ সাবিরুল ইসলাম । মাসব্যাপী বৃক্ষরোপনকালে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, এ্যাড শামীমা সুলতানা শিলু,কবি সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিঃ নাজমুল হুদা, মোল্লা মারুফ রশিদ, শেখ মঞ্জুর হাসান অপু,শেখ ওমর ফারুক কচি, মল্লিক আবুল কালাম আজাদ, মীর কাউসার মিজু, রহুল আমিন মিঠু, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক প্রমুখ। বৃক্ষরোপনের পূর্বে কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা’র নেতৃত্বে বৃক্ষরোপনে জনসচেতনতায় উদ্বুদ্ধকরনে একটি র‍্যালি বের হয় । খবরঃ বিজ্ঞপ্তির