নিউজ ডেস্কঃ
কবি আল মুজাহিদী মারা গেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একুশে পদকপ্রাপ্ত কবি মুজাহিদী শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যাসহ মাল্টি অর্গান ফেইলিয়র নিয়ে ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বাসায় ফিরে প্রায় দুই সপ্তাহ কিছুটা সুস্থ ছিলেন। ফের সমস্যা বাড়তে থাকায় ৪ জুন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ১৫ জুন পর্যন্ত রাখা হয়।
বাড়িতে নিয়ে আসার একদিন পরেই অসুস্থ হয়ে পড়ায় ১৬ জুন ফের উত্তরা ক্রিসেন্ট হাসপতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৮৩ বছর বয়সী আল মুজাহিদী দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি আল মুজাহিদীর বর্ণাঢ্য জীবন
কবি আল মুজাহিদী এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।
কবি আল মুজাহিদী কবিতা, উপন্যাস, শিশু সাহিত্য অনুবাদসহ অনেক শাখায় কাজ করেছেন। তার অনেকগুলো গ্রন্থও রয়েছে।
কবি আল মুজাহিদীর সমাজ ও সমাজতত্ত্ব নামে প্রবন্ধগ্রন্থও রয়েছে।
তার জীবন ও কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’, ‘বাসাসপ কাব্যরত্ন পদক’ ও ‘একুশে পদক’ পেয়েছেন।