খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের  নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত 

সুবিধা বঞ্চিত শিশুদের  সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব  আজ বিকেলে  সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি’র সভাপতি  মোঃ শাহিন হোসেন এবং  সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিইউসি’র সাধারণ সম্পাদক  মোঃ ইমদাদ আলী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের  উপদেষ্টা দৈনিক জন্মভূমি পএিকার নির্বাহী সম্পাদক  রোটাঃ সরদার আবু তাহের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বি.এম. নুরুল ইসলাম-উপাধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা, আমিনুল ইসলাম বকুল- সভাপতি, সন্ধানী ডোনার ক্লাব; এবং মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ-প্রধান শিক্ষক, সি ইউ সি স্কুল।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা, মানবিক ও সামাজিক মূল্যবোধ  উন্নয়নে সি ইউ সি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের  পিছিয়ে পড়া শিশুরা স্কুলে আসতে যাতে আগ্রহী হয় এবং  শিশুদের দেশীয়  ফলের স্বাদ ও পুষ্টি বিষয়ে সম্যক জ্ঞান দেওয়ার জন্য এই আনন্দময় উৎসবের আয়োজন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সি ইউ সি’র সহ-সভাপতি শাহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারিমা আক্তার, প্রচার সম্পাদক শিল্পী মিলন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান, নারী, শিশু ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহমান মুরশিদা আক্তার এবং কার্যকরী সদস্য কার্তিক চন্দ্র মন্ডল, ধনঞ্জয় রায় ও মোঃ সোহন, সি ইউ সি স্কুলের শিক্ষকদের মধ্যে ঝর্ণা বেগম, হাওয়া রিয়া, সুখী আক্তার, শুভ ইসলাম, মুফতি সাজিদুর রহমান , বর্ষা ইসলাম, আকলিমা আক্তার প্রমুখ । খবরঃ বিজ্ঞপ্তির