কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১৩নং ওয়ার্ডে মিলন মহিলা কল্যাণ সংস্থা আয়োজিত বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। সম্প্রতি ১৩নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থা কার্যক্রম পরিচালনার জন্য এ সংস্থাটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংস্থাটি গতকাল সোমবার থেকে ওয়ার্ডে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, স্থানীয় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, নিজামুর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি, এইচ এম আবু সালেক, কাজী শফিকুল ইসলাম শফি, আশরাফ হোসেন, আবুল কালামসহ সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির