বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজ নগরীর বি.কে. স্কুল এন্ড ইনস্টিটিউট মাঠ চত্বরে গাছের চারা রোপনের মাধ্যমে শুরু হয়।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়; বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি সামাজিক অঙ্গীকার।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সাবেক প্রেসিডেন্ট রোটাঃ সরদার আবু তাহের, বি. কে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন প্রেসিডেন্ট মাহিন পারভেজ তুষার, সদস্য ওয়াসিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এস. কে রানা আহমেদ, সদস্য এম . ডি নাবিল হোসেন অমিত প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির