কেসিসি পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ ঈদ-উল-আজহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-আজহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায়।

প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব মুফতি ইমরান উল্লাহ এবং দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন। খবরঃ বিজ্ঞপ্তির