বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আজ ২২ মে থেকে ২৪ মে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় বিভাগীয় অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বেলা আড়াইটায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিকাল চারটায় টেলিস্কোপ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৩ মে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিকাল চারটায় ৪-ডি মুভি বাস প্রদর্শনী ও সমাপনী। ২৪ মে সকাল ১০টায় ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির