ভূমিসেবা মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স আজ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক আজ ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৭ মে দুপুরে ১২টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রেস কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রেস কনফারেন্স এ খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির