বিকাল ৪টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মসজিদ ও মন্দিরসহ দু:স্থ এবং অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। স্কুলের এক্স-ম্যাট ১৯৮২ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়াস্টার্ণ নিউইয়ার্ক বাংলাদেশী সোসাইটির প্রতিষ্ঠাতা এবং এক্স-ম্যাট ১৯৮২-এর সভাপতি শেখ অহিদুজ্জামান বোরহান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: শাকিলুজ্জামান, খুলনা প্রেস কাবের সেক্রেটারী তরিকুল ইসলাম, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আক্তারুজ্জামান মুরাদ ও মোল্লা আব্দুল খালেক, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদি, শেখ জামিরুল ইসলাম, শেখ সামসুদ্দীন দোহা ও আসলাম হোসেন এবং বৈষম্য বিরোধী সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক নুরুজ্জামান নূর। এক্স-ম্যাটের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির