নিউজ ডেস্কঃ
অর্থ আত্মস্যাত ও প্রতারনার মামলায় মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার তিন ঘণ্টা পর জামিন পেলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
আজ বুধবার (১৩ মে) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান ডা. শেখ বাহারের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং বাদীর সঙ্গে আপোষ করার শর্তে জামিন মঞ্জুর করেন।