সাংবাদিক আইয়ুব হোসেনের আজ ২০তম মৃত্যুবার্ষিকী 

নিউজ ডেস্কঃ

দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার প্রতিথযশা সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ।

এ উপলক্ষ্যে আগামীকাল বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক আইয়ুব হোসেন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।