ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেসব্রিফিং ১৩ মে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরাধীন ৬৪টি জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসসমূহে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে একযোগে আগামী ১৩ মে, ২০২৬ তারিখ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস আগামী ১৩ মে সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়েছে। এ প্রেসব্রিফিংয়ে খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসকল তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির