মারকেন্টাইল ইন্সুরেন্সের সিনিয়র অফিসার সরোয়ার মল্লিকের ইন্তেকাল 

প্রতিবেদকঃ
মারকেন্টাইল ইন্সুরেন্সের সিনিয়র অফিসার ও রোটারি ক্লাবের খুলনার সদস্য সরোয়ার মল্লিক(৬৩) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন।গত ৯ মে শনিবার সকালে বানিয়াখামারে বসবাসরত নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন প্যারালাইসে শয্যাশায়ী ছিলেন। সরোয়ার মল্লিক মৃত্যুকালে ১ পুত্র-কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার থেকে বলা হয়েছে,তার ছেলে কানাডা প্রবাসী মোহাম্মদ তপু মল্লিক দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। #মরহুমের লাশ খুলনা #মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ সোমবার মাগরিব বাদ পশ্চিম বানিয়াখামার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে নিরালা কবস্থানে দাফন সম্পন্ন করা হবে।