দুই মামলায় জামিন পেলেন আইভী,আরও ৫ মামলায় হাইকোর্টের আদেশ আগামী ৩ মে

নিউজ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।

 

এদিকে সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

 

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরের দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন পান আইভী। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।