তাঁতী দল নেতা সোনা মিয়া সরদার হত্যার প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ সমাবেশ

খুলনা নগরীর ১০নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সারে ৫ টায় ১০নং ওয়ার্ড নয়াবাটি মোড়ে খালিশপুর থানা তাঁতী দল সভাপতি শেখ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাড ফজলে হালিম লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা মহানগর আহবায়ক মোঃ আবু সাইদ শেখ, খালিশপুর থানা  বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, বিএনপি নেতা নিজামুর রহমান লালু, খুলনা জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শফিকুল ইসলাম শফি, আশরাফ হোসেন, তাঁতী দল খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, নগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, সৈয়দ হুমায়ুন কবির, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর মাষ্টার, শরীফ আহমেদ, মাহতাব হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, মনিরুজ্জামান মনি, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসানউল্লাহ বুলবুল, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সভাপতি ডাঃ আবদুল হালিম মোড়ল, সদর থানা তাঁতী দল সভাপতি মিয়া আতিয়ার রহমান বাবু, খানজাহান আলী থানা তাঁতী দল সভাপতি কাজী বেলাল হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাবেক মহিলা কাউন্সিলর আফরোজা জামান, রত্না আক্তার, কাজলী বেগম, খুলনা মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মেহেদী মাসুদ সেন্টু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাহমুদ, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, খালিশপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দিপু, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই কালু, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল, তাঁতীদল নেতা আব্দুল বারেক হাওলাদার, মোঃ মহিবুল্লাহ, পারভেজ মোল্লা, বাবুল ফরাজি, নুরুল ইসলাম, রাকিব হোসেন সহ খুলনা মহানগর, জেলা, খালিশপুর, খুলনা সদর, সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানা তাঁতী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির