খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৯ টি

খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশন আগামী ৯ ই মে দ্বি- বার্ষিক নির্বাচন। ১০৭ জন ভোটার ২৯ জন প্রার্থীর মধ্যে থেকে ২১ জন পরিচালক নির্বাচিত করবেন। অদ্য ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। সে মতে ২৯টি প্রতিষ্ঠানের সংগৃহীত ২৯টি মনোনয়নপত্র প্রার্থীরা তাদের সমর্থক শুভাকাঙ্খিদের সাথে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান  প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এর নিকট জমা দেন। এসময় কমিটির উপদেষ্টা সদস্য কাজী মোতাহার রহমান ও মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। প্রার্থীদের ব্যালটের সিরিয়াল লটারীরর মাধ্যমে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়। নির্বাচিত ২১ জন পরিচালকের মধ্য থেকে ১জন সভাপতি, ২জন সহ-সভাপতি, ১জন সাধারণ সম্পাদক, ১জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১জন কোষাধ্যক্ষ, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন দপ্তর সম্পাদক, ১জন প্রচার সম্পাদক মোট ৯ জনকে কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচিত করবেন। নির্বাচনকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বিধায় সকল ভোটার ও প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারনা করার আহ্বান জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির