সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, কাল্পনিক ও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি ও মিথ্যা গ্রেফতার এর খবর প্রচার করে একজন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ খুলনা মহানগরীর সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা গ্রেফতারের সংবাদ ছড়িয়ে মানুষকে হেয় করা একটি নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম হলেও এর অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে এবং মিথ্যা গ্রেফতারের সংবাদ,ভুয়া রেকর্ড দিয়ে অপপ্রচার চালানো অত্যন্ত উদ্বেগজনক। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলাম বাপ্পি দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। খবরঃ বিজ্ঞপ্তির