খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশন এর দ্বি- বার্ষিক নির্বাচন আগামী ৯ ই মে শনিবার। ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী আজ মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের দিন ধার্য ছিল। ধার্য দিনে উৎসবমূখর পরিবেশে মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এর নিকট থেকে সংগ্রহ করেন। এসময় কমিটির উপদেষ্টা সদস্যদ্বয়
সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান উপস্থি ছিলেন। এছাড়া আগামী ১৮-১৯ এপ্রিল শনি ও রবিবার বেলা ২.০০ থেকে ৪.০০ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও ২১ এপ্রিল জমার দিন ধার্য আছে। সংশ্লিষ্ট ভোটার ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি-শৃঙ্ঞলা বজায় রাখার আহ্বান জানান।খবরঃ বিজ্ঞপ্তির