।। পর্যালোচনা ।।
হরমুজ প্রণালী—পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট।যা আজ কার্যত অচল। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ শুধু একটি দেশের লড়াই নয়, বরং এটি এখন পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া এক সংকটে রূপ নিয়েছে।
এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে তেল ও গ্যাসের দামে, আন্তর্জাতিক বাণিজ্যে, এমনকি আমাদের প্রতিদিনের জীবনের খরচেও। হাজার হাজার জাহাজ আটকে পড়েছে সমুদ্রে। আর বিশ্ববাজারে শুরু হয়েছে অনিশ্চয়তার ঝড়।
মধ্যপ্রাচ্যের অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা, এশিয়ার বড় দেশগুলোর জ্বালানি সংকট, এবং বাংলাদেশের মতো দেশের ওপর সম্ভাব্য চাপ—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।