খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান অনুষ্ঠান আজ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান অনুষ্ঠান আজ ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একইসাথে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক জনাব এনামুল হক।

অনুষ্ঠানে আঞ্চলিক সংবাদ মাধ্যমে ২০২৪ সালে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ বা ফিচারের উপর এ পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও খুলনা প্রেসক্লাবের ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির