খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে আগামী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরিক্ষা চলাকালীন নিম্মলিখিত আদেশ বলবৎ থাকবে।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার দিন সকাল নয়টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুদিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশত গজের মধ্যে ফটোকপিয়ার মেশিন বন্ধ রাখতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন এলাকায় ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির