বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক দিনের সফরে আগামীকাল ১১ এপ্রিল যশোর আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামীকাল সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সকাল সোয়া ১১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন ও শার্শার উলাশী খাল খনন/পুনঃ খনন স্থান পরিদর্শন করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাট বীজ বিতরণ, চারটায় এডুকেশন চ্যারিটেবল এ্যান্ড হিউম্যানিটিরিয়ান অরগানাইজেসন (ইকো) এর উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে, সাড়ে চারটায় যশোর জেলা বিএনপির যৌথ সভায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় পত্রিকা ‘সুবর্ণভূমি’ এর নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির