অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্কঃ

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আন্দোলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান ।

আজ (৪ এপ্রিল) শনিবার তিনি অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে, তারা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে।

নাহিদ ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত।