প্রতিবেদকঃ
খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ,বিএমএ, খুলনা শাখার ও খুলনা ক্লাবের সাবেক সভাপতি এবং খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগর ঢাকার একটি বেসরকারি হাঁসপাতালে
আজ ভোররাত ২.৪৭ মিঃ এ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে,
ডাঃ কাজী হামিদ আসগরের মরদেহ আনুমানিক দুপুর ১২ টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে পারে বলে জানা গেছে । আজ বাদ আসর খুলনা শহীদ হাদিস পার্কে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।