ফিরোজ আহমেদ কোন সংকট সৃষ্টির আগেই আগাম বার্তা দিতে পারতেনঃ স্মরণসভায় বক্তারা

এ্যা:ড ফিরোজ আহমেদ ছিলেন অত্যন্ত মেধাবী, সুবক্তা,
সদালাপী, স্পষ্টভাষী ও বহুগুণের অধিকারী। তিনি সমাজের
কোন সংকট সৃষ্টির আগেই আগাম বার্তা দিতে
পারতেন। ভাবতে পারতেন সুদুপ্রসারী। তিনি শুধু ভাবতেন
তা নয়, বাস্তবে রূপ দিতে রাজপথে গড়ে তুলতেন
গণআন্দোলন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও শ্রমিক আন্দোলনই
ছিল তার প্রাণ। নাগরিক অধিকারের আন্দোলনে তিনি
ছিলেন অগ্রজ। খুলনার উন্নয়ন ছিল স্বপ্ন। এভাবে বললেন
গুনীজন স্মৃতি পরিষদের আলোচনা সভায় বক্তারা।
আজ সোমবার দুপুর ১২ টায় খুলনা সিভিল সোসাইটি
কার্যালয়ে গণমানুষের নেতা এ্যাড: ফিরোজ আহমেদের ১২
তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এ্যাড:
মোমিনুল ইসলাম। সভায় সঞ্চালনা ও প্রবন্ধ উপস্থাপন করেন
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সোসাইটির
আহবায়ক এস এম শাহনওয়াজ আলী, আমরা বৃহত্তর
খুলনাবাসীর সরদার আবু তাহের , নারীনেত্রী কৃষ্ণা দাশ
প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ্যাড. ফিরোজ আহমেদ ছিলেন একজন
উদ্ভাবনপ্রিয় মানুষ। খুলনার আপামর জনসাধারণ তাকে
সম্মান ও শ্রদ্ধা করতেন। তিনি সমাজ ও মানবতার জন্য সারাজীবন
কাজ করেছেন। নতুন প্রজন্মকে এই মহৎ মানুষটির দেখানো পথ

অনুসরণ করা দরকার। এমন বিদগ্ধ বিরল ব্যক্তিত্বের কাছে দেশ ও জাতি
ঋণী থাকবে,এটাই স্বাভাবিক প্রত্যাশা। খবরঃ বিজ্ঞপ্তির