‘ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কার্ড বিতরণ অনুষ্ঠান আজ

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

 আগামী ১০ মার্চ ২০১৬ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় পণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ‘ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একই সাথে ফ্যামিলি কার্ড পাইলট কার্যক্রমের আওতায় নয়াবাড়ী হাজী শরিয়ত উল্লাহ্ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্বাচিত উপকারভোগীদের তরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। খুলনা জেলার ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হ প্রয়োদশ জাতীয় সংসদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।