আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এর পিতা আব্বাজান মরহুম এস এম এ সাত্তার ও আম্মাজান মরহুম মোছাঃ আছিয়া খাতুন, বড় ভাই মরহুম এস এম ছোবাহান হোসেন এবং ছোট ভগ্নিপতি নাসির উদ্দিন রানার রূহের মাগফিরাত কামনায় অদ্য ১৬ রমযান (৬ মার্চ, ২০২৬) শুক্রবার দিনব্যাপী দুস্থ্য অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, কোরআন তেলওয়াত, কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিল মৌলভীপাড়া বায়তুল হামদ জামে মসজিদ ও পরিষদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মৃধার সভাপতিত্বে সদস্য সচিব এস এম ইনছান হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী খসরুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ নাঈম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, ইয়ামি শাহিন, মোঃ জাকির হোসাইন, মোঃ মাসুম বিল্লাহ, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক, তসলিম রেজা খান, আব্দুর রহমান ইশতিয়াক, এস এস তামজিদ হোসেন সৌরভ। অপরদিকে সংগঠনের কার্যালয় মহিলাদের বিশাল জমায়াতে দোয়া অনুষ্ঠিত হয়। দুটি দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মাদ ওবায়দুল্লাহ ও মোসাঃ মোমতাজ বেগম। খবরঃ বিজ্ঞপ্তির