গোলাম মোস্তফা তুহিনের পিতার মৃত্যুতে খুলনা জেলা যুবদল আহ্বায়ক ও সদস্য সচিবের শোক বার্তা

  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার বিপ্লবী যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা তুহিন এর পিতা মোঃ ফজলুর রহমান  গত ০৫-০৩-২০২৬ইং তারিখ আনুমানিক রাত ১০টায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা কমিটির আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি।

আজ এক শোক বার্তায় নেতৃদ্ধয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন সহযোদ্ধা গোলাম মোস্তফা তুহিনের পিতার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরা যুবদল পরিবারও গভীরভাবে সমব্যথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরের স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন। খবরঃ বিজ্ঞপ্তির