কেসিসি’র নবনিযুক্ত প্রশাসক-কে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা

খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় কেসিসি’র প্রশাসকের কার্যালয়ে উপস্থতি থেকে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতি এর খুলনা বিভাগীয় সভাপতি তৌহিদ পারভেজ, সেক্রেটারি পিপলু এজেরদার, খুলনা এরিয়ার সভাপতি সাজিদ শামসাদ, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, অর্থ সম্পাদক মোহাম্মদ আতাউল আমিন, সহ-সম্পাদক মোঃ নজরুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির