কেসিসির নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে আমরা বৃহত্তর খুলনা বাসির নেতৃবৃন্দের সাক্ষাৎ

কেসিসির নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে আমরা বৃহত্তর খুলনা বাসির নেতৃবৃন্দের সাক্ষাৎ করেছেন । খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক  নজরুল ইসলাম মঞ্জু সাথে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ সকালে  সাক্ষাৎ করেন এবং প্রশাসক এর  দায়িত্ব পাওয়ায় তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান । সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন,খুলনার গনমানুষের গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি খুলনার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।   প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তাঁর বক্তব্যে বলেন, ইতিমধ্যে খুলনা নগরবাসীর সেবার মান উন্নত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন।  সেলক্ষ্যে তিনি নগরবাসীর সকলের সহযোগিতায় খুলনাকে যানজট মুক্ত, ক্লিন সিটি ও গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন  ।  সাক্ষাৎকালে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ শামীমা সুলতানা শিলু, মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, সৈয়দ আলী হাকিম, শেখ ওমর ফারুক কচি, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জি: নাজমুল হুদা, এস এম মিজানুর রহমান, এস ওয়াহিদুর রহমান বাবু, মোঃআজিজুল হক, মীর কাউসার মিজু, খান হাবিবুর রহমান, রুহুল আমিন মিঠু, জি এম ফারুক, নাজমুল তারেক তুষার প্রমুখ । খবরঃ বিজ্ঞপ্তির