খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, টিভি রির্পোটার ইউনিটের সাবেক
সভাপতি ও দৈনিক জন্মভূমির সাংবাদিক রকিব উদ্দিন পান্নু হৃদরোগে আক্রান্ত
হয়ে গত রবিবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে
চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে রিং স্থাপন করা হয়েছে।
এদিকে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর আশু সুস্থতা কামনা করে বিবৃতি
দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট,
সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-
সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ
শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক
সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম
কুমার সরকার প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির