পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্তিতে জাতীয় শহিদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছেন ।

আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তিন বাহিনীর প্রধানগণ।

 

এর আগে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

,

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন।