অবশেষে শেষ হল ডক্টর ইউনুস এর শাসনামল । দেড় বছরের শাসনের ডক্টর ইউনুস বাংলাদেশকে কি দিয়ে গেলেন?
সহজ ভাষায় বলা যায়, ডঃ ইউনুস বাংলাদেশ মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ।কদিন পর দেখা গেল -বিশ্বে বাংলাদেশের অবস্থান উত্তর কোরিয়া পরে । আরো অভিযোগ উঠল তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশের নানা কোম্পানির এজেন্ট হিসাবে কর্মরত । এরপর দেশের গুরুত্বপূর্ণ সব কিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো । মুখ্য ধাপ হিসাবে বিবেচ্য ছিল-
কিভাবে বেসরকারি খাতের কোমর ভাঙ্গার কাজ শুরু করলো অন্তর্বর্তী সরকার । সেই লক্ষে
বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হলো ।বাহিনীর শিল্প-কারখানায় নির্বিচারে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে লাগল ব্যাংক একাউন্ট জব্দ করে হয়রানি করা হলো ।শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো । গত ১৮ মাসে ডক্টর ইউনুস দেশের অর্থনীতির ফোকলা করে ফেলেছে । দেড় কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন । মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার ।
আঠারো মাসে দেশের শিক্ষার পরিবেশকে ও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন । শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নেই । কথায় কথায় মারামারি ক্লাস বন্ধ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত ।
গত ১৮ মাসে গণমাধ্যমে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে । বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ , দ্যা ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। মবের শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা । হত্যা মামলার আসামি করা হয়েছে বহু সাংবাদিককে। গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে কাউকে কাউকে।
রাজনীতির বিষবাষ্প থেকে খেলাধুলাতেও মুক্ত রাখতে পারেনি অন্তবর্তী সরকার ।১৮ মাসে বিশ্বের দরজা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বন্ধ হবার উপক্রম হয়েছে । এসব ঘটনায় কূটনৈতিক উদ্যোগ না নিয়ে উল্টো মোহাম্মদ ইউনুস দেশের মানুষকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেছেন । প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন । প্রধান উপদেষ্টা হিসেবে ডঃ মুহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় খরচে বিশাল বহর নিয়ে বিভিন্ন দেশে সরকারি খরচে সফর করে স্বল্পতম সময়ে রেকর্ড করেছেন । বলা হয় এসব বিদেশ গিয়েছেন যতটা না ছিল দেশের জন্য ,তার চেয়ে বেশি ছিল নিজের জন্য । কারণ এসব সফরের একটিও কোন দেশের আমন্ত্রনে সফর করেননি ।মোহাম্মদ ইউনুস সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদানের জন্য হয়েছে । নিজের ও তার কাছের লোকদের আখের গোছানোর জন্য তিনি কি কি করেছেন এই ফিরিস্তি অনেক লম্বা। তবে ডঃ ইউনুস তার শাসনামলে বাংলাদেশকে একটি অমানবিক ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন । ডঃ ইউনুস ১৮ মাসে যা নিয়েছেন, তার বিনিময়ে তিনি এদেশের মানুষকে আদৌ কিছু দিতে পেরেছেন ? এর সদুত্তর রাস্ট্রকে লিখিত ভাবে জনাব ইউনুসের কাছে চাওয়া উচিত বলে দেশ সচেতন মানুষেরা মনে করেন।