মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য বিতরণ করা হবে

আগামীকাল ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের জন্য টিসিবির নির্ধারিত মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকদের মাঝে এই পণ্য বিতরণ করা হবে।

একজন সদস্য মোট (৫৯০ টাকা + ৫৯০) = ১১৮০/- টাকায় সর্বোচ্চ ২টি পাকেজ নিতে পারবেন। তবে কোনো সদস্য ১টি প্যাকেজ নিতে চাইলে নিতে পারবেন। প্যাকেজে থাকছে ঃ ২লিটার তেল=২৩০/-, ১ কেজি চিনি=৮০/-, ২ কেজি ডাল=১৪০/-, ১ কেজি ছোলা=৬০/- এবং ৫০০ গ্রাম খেজুর=৮০/-

বি: দ্র: পণ্য বিতরণ কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদনের জন্য ওই দিন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে আগ্রহী সদস্যদের নাম এন্ট্রি করে ট্রাকে নির্ধারিত টাকা জমা দিয়ে পণ্য সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির