তারেক রহমানকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্ধারক জয় লাভ করেছে। চূড়ান্ত ফলাফল এখনও ঘোষিত না হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান ও বিএনপিকে ‘নির্ধারক জয়’ পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

 

মোদি তার পোস্টে বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ধারক জয় অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই বিজয় প্রমাণ করছে বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বে আস্থা রয়েছে।’

প্রধানমন্ত্রী মোদি নবনির্বাচিত সরকারের প্রতি আশ্বাস দেন যে, ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে। তথ্য সুত্র: এনডিটিভি ।