নগরীর খুলনাতে সেলুন থেকে টেনে নিয়ে যুবকের মাথায় গুলি করে হত্যা

নিউজ ডেস্কঃ

নগরীর খুলনার লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকা থেকে

দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

রাকিব হোসেন লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ (গণমাধ্যমে প্রকাশ) জানিয়েছে, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত।

তার বিরু‌দ্ধে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনাস্থলের পা‌শের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে।এলাকায় আধিপত্য ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়।

 

রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে স্থান ত্যাগ করে।। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।