জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম পরওয়ার এর নিকট বাপা’র সুপারিশনামা প্রদান

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন)
এর কেন্দ্র ঘোষিত সুপারিশনামা  বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল,দল মনোনীত  খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর নিকট গতকাল সকালে
প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ
মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য সাংবাদিক এইচ এম আলাউদ্দিন এস এম দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ। এসময়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  বাপা এবং
বেন এর সুপারিশমালা থেকে তাঁর দলের এবং ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারে গুরুত্ব প্রদান এবং  বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। বাপার পক্ষ থেকে পানি সম্পদ,
জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ,
বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা
সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা পেশ করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির