পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) এর কেন্দ্র ঘোষিত সুপারিশনামা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং দল মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর নিকট ৩১ জানুয়ারি সন্ধ্যায় প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র এস এম দেলোয়ার হোসেন, কবি নাজমুল তারেক তুষারসহ নেতৃবৃন্দ। এসময় এমপি প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বাপা এবং বেন এর সুপারিশমালা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। বাপার পক্ষ থেকে পানি সম্পদ, জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ, বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা পেশ করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির