সাংবাদিক দীপংকর রায়ের মাতার মৃত্যুতে খুলনা প্রেস ক্লাব নেত্রীবৃন্দের শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দ্য ডেইলি স্টার পত্রিকার খুলনা প্রতিনিধি দীপংকর রায়ের মাতা শেফালী রায় (৭১) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু  ও আশরাফুল ইসলাম নূর।

সাংবাদিক দীপংকর রায়ের মাতা শুক্রবার দিবাগত মধ্যরাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে যান।  আজ শনিবার সকাল ১১.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া আজ (শনিবার) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের খলশীবুনিয়া কাছারিবাড়িতে সম্পন্ন হবে। খবরঃ বিজ্ঞপ্তির