পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সারে ৯ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার এস এম আফজালুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ বাগেরহাট কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার সদস্য (হারবার ও মেরিন)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদর উদ্দীন-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন পাটোয়ারী, মোঃ শামীম হোসেন, মদিনা বেগম, শিক্ষক প্রতিনিধি ইসরাত জাহান সাথী। এছাড়াও দিনব্যাপী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির