আন্দোলন ছাড়া বিএনপির সামনে কোন পথ নেইঃ খুলনার গনসমাবেশে মির্জা ফখরুল

প্রতিবেদকঃ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় আজ বিএনপির গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। তাই জাতীয় নির্বাচন ঘিরে শেখ হাসিনার সরকার নতুন পাঁয়তারা শুরু করেছে।তারা আসলে জোর করে ক্ষামতায় থাকতে চায়। তাছাড়া আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোন পথ নেই।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধটা পুলিশের বিরুদ্ধে না। পুলিশ বাহিনীকে বুঝতে হবে। পুলিশ জনগণের টাকায় চলে জনগণের সেবা করার জন্যে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘অচিরেই আমরা ক্ষমতায় যাচ্ছি। আমরা আওয়ামী লীগকে কখনো ক্ষমা করব না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী নাকি লোডশেডিং বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তাহলে এখন কী হচ্ছে।

খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমাদের খুলনায় গণসমাবেশে জনসমুদ্র আর এই বিশাল আয়োজন দেখে বিস্মিত তারেক রহমান।

বিভাগীয় এ সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই নেতাকর্মীদের খুলনায় আসতে দেখা যায়। পরে সকাল থেকে দলে দলে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে সমাবেশস্থল ও এর আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করতে ৪০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অন্যান্য নেত্বৃন্দের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন
বিশেষ অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান,  এড, নিতাই রায় চৌধুরী,   ও ডাকসুর সাবেক ভিপি আজিজুল বারি হেলাল,বিএনপি নেতা তরিকুল ইসলাম জহির,আমির এজাজ খান,শফিকুল আলম তুহিন, রকিবুল ইসলাম বকুলসহ দলটির বিভিন্ন অংগ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ ।।