নিউজ ডেস্কঃ
খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, যাদের নামে ওয়ারেন্ট আছে বা নাশকতা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্ক এর চতুর্থ বার্ষিক সবার শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, বাস বন্ধ রাখা একান্তই তাদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোন এখতিয়ার নেই। অনলাইন।
পুলিশদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে সরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়মিত প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।