জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোটের ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা 

নিউজ ডেস্কঃ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ।

বৃহস্পতিবার রাত ৯টার পর ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জোটের আসন ভাগাভাগির বিষয়টি তুলে ধরেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই আসন সমঝোতায় এল জোটের বাকি ১০ দল।

 

সমঝোতার ২৫৩ আসনের মধ্যে জামায়াত ১৭৯, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি ) ৭, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২।