খুলনা জেলা যুবদলের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের মাঝে পোষাক ও সর্বসাধারনের জন্য খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক – মনিরুজ্জামান মন্টু, প্রধান অতিথি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের দেশনেত্রীর অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় অনেক নেতা ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে রাজনীতিতে আপোষ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্যা ব্যক্তিত্ব। যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে মুখ্য। বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে। বাংলাদেশে বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী যিনি অন্তত ১১ বার বন্দীদশা মোকাবেলা করে স্বৈরশাসকের রক্ত চক্ষুকে ভ্রুকুটি করে ষড়যন্ত্র কুটিলতার জাল ছিন্ন করে গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল পাতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন,যার নাম আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম।
জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি‘ র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন-
সিনিঃযুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফী সখা,যুগ্ম আহবায়ক- গোলাম মোস্তফা তুহিন, জাবির আলী, মোঃ রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স,অহিদুজ্জামান সোহাগ, তানভীর আহমেদ সুমন,আলমগীর হোসেন লালন, এস এম জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দিন দারা, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত,সদস্য – রাসেল আহমেদ নাসিম, আমিন গাজী নয়ন, বশির আহমেদ শাহীন, মেজবাউল হক শুভ, মোস্তাফা খালিদ, এম ডি জাকারিয়া, মোস্তাফিজুর রহমান আজিবর, শেখ ফারুক, মুক্তারুজ্জামান মুক্তা, আসাদুজ্জামান সুমন,আব্দুল্লাহ মামুন রাজু,শাওন ইবনে আকবর, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান বাবু, মফিজুল ইসলাম, আশিকুজ্জামান আশিক,ডা. হাসানুজ্জামান, মোক্তাদির বিল্লাহ, ইমরান হোসেন পাপ্পু মীর,শেখ হাফিজুর রহমান বাবু,এসএম নাসির উদ্দীন, দাকোপ উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সিসহ প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির