নিউজ ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু চলতি মাসের
আগামী ২২ অক্টোবর বিএনপি’র খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ।আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।এছাড়া খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ পাঁচ থানা বিএনপি ও নগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্নমেলনে জরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক সাধারণ কর্মী হিসেবে তিনি ও মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ সমাবেশে যোগ দিবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিভাগীয় গণসমাবেশে যোগ দিলেও পরবর্তীতে তারা পৃথকভাবে কোন কর্মসূচি পালন করবেন না। পদত্যাগী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের বিষয়ে সিদ্ধান্তের ভার চেয়ারম্যান ও মহাসচিবের উপর ছেড়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাবেক সহ-সভাপতি সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, শেখ মোশার্রফ হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক তারিকুল ইসলাম, এড. বজলার রহমান, এড. ফজলে হালিম লিটন, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু ,আব্দুল জলিল খান কালামসহ সাবেক নেতৃবৃন্দ।
মঞ্জু আরও বলেন,খুলনার সমাবেশ ব্যর্থ করতে সরকার ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ করেছে। কিন্তু সরকার জানে না পরিবহন বন্ধ রেখে এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী করে আন্দোলন দমানো যায় না। সংবাদ সম্মেলন শেষে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম মঞ্জুসহ সাবেক নেতৃবৃন্দ।